বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা

বিভাগ, জেলা ও উপজেলার সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name / ৭১ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান সব কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনার একটি চিঠি সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবদের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূলত কমিটিগুলো থেকে ‘আওয়ামীপন্থি লোকজনকে সরাতে’ এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

অংশীজনদের প্রতিনিধিত্ব ও নতুন নীতিমালা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে বলা হয়, সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নানা কমিটি রয়েছে। তবে পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ কমিটিই বেশ কয়েক বছর আগে গঠিত হয়েছে। এমনকি কিছু কমিটির ক্ষেত্রে প্রজ্ঞাপন ও কার্যক্রমের হালনাগাদ তথ্য পাওয়া যাচ্ছে না। তাই প্রশাসনিক কাজের স্বচ্ছতা ও গতিশীলতা আনতে এসব কমিটি দ্রুত পুনর্গঠন ও হালনাগাদ করা প্রয়োজন।

নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার বিদ্যমান কমিটিগুলোতে সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। কমিটি পুনর্গঠনে বিশেষ কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে

  • পুনর্গঠিত প্রতিটি কমিটিতে স্থানীয় পর্যায়ের অন্তত তিনজন গণ্যমান্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করতে হবে।
  • এই তিনজন গণ্যমান্য ব্যক্তির মধ্যে অবশ্যই অন্তত একজন নারী প্রতিনিধি থাকতে হবে।
  • মনোনয়ন দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক নিশ্চিত করবেন।

৯৮টি কমিটিকে অগ্রাধিকার দিয়ে হালনাগাদের নির্দেশ

চিঠিতে অগ্রাধিকার ভিত্তিতে চিঠির সঙ্গে সংযুক্ত তালিকায় থাকা ৯৮টি কমিটিসহ মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার আওতাধীন বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ের বিদ্যমান অন্যান্য সব কমিটি পুনর্গঠনের তাগিদ দেওয়া হয়েছে। কাজগুলো দ্রুত সম্পন্ন করে প্রধানমন্ত্রীর কার্যালয়কে সার্বিক পরিস্থিতি জানানোর অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা