বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

জাতিসংঘে ড. খলিলুর রহমানের কার্যালয়ে দায়িত্ব পেলেন জাইমা রহমান

Reporter Name / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাইমা রহমান সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের (ওপিজিএ) এক্সিকিউটিভ অফিসে কাজ করবেন। ড. খলিলুর রহমানের কার্যালয়ে বর্তমানে মোট ৪০ জন কর্মকর্তা কর্মরত রয়েছেন, যাদের মধ্যে জাইমা রহমানসহ মোট ছয়জন বাংলাদেশি কূটনীতিক ও বিশেষজ্ঞ রয়েছেন।

ব্যারিস্টার জাইমা রহমান লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন ও রাজনীতি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টারি করার যোগ্যতা অর্জন করেন। তার এই নিয়োগের বিষয়টি ওপিজিএ-র ওয়েবসাইটে প্রকাশিত কর্মকর্তাদের তালিকায় নিশ্চিত করা হয়েছে। ড. খলিলুর রহমানের কার্যালয়ে কর্মরত অন্যান্য বাংলাদেশিরা হলেন—আব্দুল আলিম, মোয়াজ্জেম হোসেন, মাফিজুল ইসলাম, জাকির আহমেদ এবং মো. রফিকুল আলম মোল্লা।

কার্যালয়ে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ডেপুটি শেফ দ্য কেবিনেট মো. আব্দুল আলিম। তিনি এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০১০ সাল থেকে জাতিসংঘে কর্মরত এই কর্মকর্তা স্বল্পোন্নত দেশ, জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন অর্থায়নসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়া মোয়াজ্জেম হোসেন ‘অ্যাডভাইজার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে যুক্ত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিউইয়র্কের স্থায়ী মিশনের অভিজ্ঞতার পাশাপাশি কায়রোর বাংলাদেশি মিশনে তার ১৫ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি সেখানে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ভিসা-পাসপোর্ট, প্রটোকল ও কূটনৈতিক যোগাযোগের মতো নানা দায়িত্ব সামলেছেন।

মানবাধিকার ও মানবিক বিষয়ক টিমে সিনিয়র অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পেয়েছেন মাফিজুল ইসলাম। জাতিসংঘের কার্যক্রমে তার প্রায় ১২ বছরের অভিজ্ঞতা রয়েছে, যেখানে তিনি মানবাধিকার পর্যবেক্ষণ, ঝুঁকি শনাক্তকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্লেষণে কাজ করেছেন। একই টিমে সিনিয়র অ্যাডভাইজার হিসেবে আছেন জাকির আহমেদ, যিনি পররাষ্ট্র ক্যাডারের একজন অভিজ্ঞ কর্মকর্তা। তিনি এর আগে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, মিয়ানমার কনস্যুলেট এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।

সবশেষে, ‘কান্ট্রিজ ইন স্পেশাল নিডস’ টিমে সিনিয়র অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. রফিকুল আলম মোল্লা। তিনি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয় গঠনের রূপান্তর প্রক্রিয়ায় সক্রিয় ছিলেন। সাইবার নিরাপত্তা, নিরস্ত্রীকরণ ও জাতিসংঘ সংস্কারের মতো বৈশ্বিক ইস্যুগুলোতে তার কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা