প্রতিরক্ষা সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান তাদের সামরিক সক্ষমতার একটি বড় অংশ সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় স্থানান্তর করেছে। সম্প্রতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক এ তথ্য জানিয়েছেন। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব এবং জ্বালানি সম্পদের প্রাচুর্যের কারণে ইরান ঐতিহাসিকভাবেই বিভিন্ন আগ্রাসনের শিকার হয়ে আসছে।
সাম্প্রতিক সময়ে মার্কিন ও ইসরাইলি হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র শক্তি এবং নৌবাহিনীর সক্ষমতা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালানো হয়। তবে জেনারেল তালাই-নিকের দাবি, প্রতিপক্ষ তাদের সেই লক্ষ্য অর্জনে সফল হতে পারেনি। ভূগর্ভস্থ অবকাঠামোয় প্রতিরক্ষা সরঞ্জাম সরিয়ে নেওয়ায় ইরানের অস্ত্র উৎপাদন ও সামরিক সক্ষমতা ধ্বংসের যে পরিকল্পনা তারা করেছিল, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে।