বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার

স্পেনের লেইদা শহরে ফের প্রকাশ্যে মুখ ঢেকে চলায় নিষেধাজ্ঞা

Reporter Name / ৫২ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালোনিয়া অঞ্চলের প্রাদেশিক রাজধানী লেইদায় জনসমক্ষে পুরো মুখ ঢেকে রাখা পোশাকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বার্সেলোনা থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত প্রায় দেড় লাখ বাসিন্দার এই শহরে বোরকা বা নিকাবের মতো পোশাকের বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপ স্পেনে বেশ বিরল। ফ্রান্সে বা বেলজিয়ামের মতো ইউরোপের কিছু দেশে এ ধরনের পোশাকের ওপর বিধি-নিষেধ থাকলেও স্পেনে জাতীয় পর্যায়ে এমন কোনো আইন এখনো নেই।

শহর কর্তৃপক্ষ এর আগেও ২০১০ সালে প্রকাশ্য স্থানে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করেছিল, যা ছিল দেশটির প্রথম কোনো নজির। তবে পরে একটি মুসলিম সংগঠনের দীর্ঘ আইনি লড়াইয়ের মুখে ২০১৩ সালে স্পেনের সুপ্রিম কোর্ট সেই নিষেধাজ্ঞা বাতিল করে দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, ওই নিষেধাজ্ঞা স্থানীয়দের ধর্মীয় স্বাধীনতার অধিকার খর্ব করেছে এবং পৌর কর্তৃপক্ষ তাদের আইনি ক্ষমতার সীমা লঙ্ঘন করেছে। ওই রায়ে অন্যান্য পৌরসভায় নেওয়া অনুরূপ নিষেধাজ্ঞাগুলোও বাতিল করা হয়েছিল।

সেই পুরনো আইনি জটিলতা এড়াতে এবার ভিন্ন কৌশলে নতুন বিধান এনেছে লেইদা নগর পরিষদ। শুক্রবারের বৈঠকে পৌর আইন সংশোধনীর পক্ষে ১৬ জন এবং বিপক্ষে ১১ জন সদস্য ভোট দেন। নতুন এই আইনে সরাসরি বোরকা বা নিকাবের নাম নেওয়া হয়নি। পরিবর্তে সেখানে বলা হয়েছে, কোনো ব্যক্তি এমন কোনো পোশাক বা অনুষঙ্গ ব্যবহার করে প্রকাশ্য স্থানে চলাচল করতে পারবেন না, যা তার পুরো মুখ ঢেকে রাখে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, আগের ভুলত্রুটি এড়িয়ে আইনি চ্যালেঞ্জ মোকাবিলা করতেই এই সংশোধিত আইন তৈরি করা হয়েছে। নতুন বিধানটি আগের নিষেধাজ্ঞার তুলনায় আইনি চ্যালেঞ্জের ঝুঁকি কমানোর লক্ষ্যেই তৈরি করা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা