বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক জাপানের জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেকের গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের যৌথ ঘোষণা সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে গোলাগুলি, জিম্মি ৫ জেলে উদ্ধার বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর রিজভীর: আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা সাগর-রুনি হত্যায় জিয়াউল ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার আভাস, মিলল বাড়তি সময়

হঠাৎ জ্বরে আক্রান্ত ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name / ৪৯ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুরাদুল ইসলাম মুরাদ হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। শনিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আমিনূল ইসলাম ভূঁইয়া। মুরাদের বাড়ি নীলফামারী জেলায়।

সহপাঠী ও হল সূত্রে জানা গেছে, শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুরাদ। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে হলের সহপাঠী ও বড় ভাইয়েরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়। তার এই আকস্মিক প্রয়াণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শহীদুল্লাহ হলের শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার সকাল ৯টায় শহীদুল্লাহ হল মাঠে মুরাদুল ইসলাম মুরাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হলের আবাসিক শিক্ষার্থী, সহপাঠী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশ নেন। শোকের এমন মুহূর্তে সবাই তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

মুরাদের মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এক শোকবার্তায় ডাকসু জানিয়েছে, জ্বরে আক্রান্ত হয়ে রসায়ন বিভাগের এই মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শোকবার্তায় ডাকসুর পক্ষ থেকে মুরাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা