ইসরাইলের বিরোধী রাজনৈতিক দলগুলো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এই কমিটিগুলোর মূল উদ্দেশ্য হলো সরকার পতনের প্রচেষ্টা সমন্বয় করা এবং আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের পর তাদের ভাষায় আরও বেশি ‘জায়নবাদী সরকার’ গঠন করা। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনকে নেতানিয়াহু প্রশাসন ও বিরোধী শিবির উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
গত শনিবার বিরোধী নেতা ইয়াইর লাপিদ, গাদি আইজেনকোট, নাফতালি বেনেত, আভিগদর লাইবারম্যান এবং ইয়াইর গোলান নির্বাচনী কার্যক্রম সমন্বয় করতে একটি জোটে একমত হন। তবে এই পাঁচদলীয় বিরোধী জোটের যৌথ উদ্যোগে কোনো আরব রাজনৈতিক দলকে রাখা হয়নি। নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী এই নেতারা তাদের কৌশল নির্ধারণে কাজ করছেন।