বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক জাপানের জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেকের গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের যৌথ ঘোষণা সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে গোলাগুলি, জিম্মি ৫ জেলে উদ্ধার বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর রিজভীর: আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা সাগর-রুনি হত্যায় জিয়াউল ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার আভাস, মিলল বাড়তি সময়

বেড়েছে ফার্নেস অয়েলের দাম, নতুন দর কার্যকর মধ্যরাত থেকে

Reporter Name / ৫১ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দেশের বাজারে ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) জারিকৃত এক আদেশের মাধ্যমে সংস্থাটি প্রতি লিটারে ১১ টাকা ৯২ পয়সা দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর ফলে ফার্নেস অয়েলের নতুন দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ১০৮ টাকা ৭৮ পয়সা, যা আগে ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা। এই নতুন মূল্যতালিকা আজ মধ্যরাত ১২টার পর থেকে কার্যকর হবে। ৩০ সেপ্টেম্বর (বুধবার) এ-সংক্রান্ত আদেশ জারি করে বিইআরসি। এবার এক ধাক্কায় লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হলো।

এর আগে গত ৩০ জুন প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা করা হয়েছিল। এরপর পরবর্তী দুই মাসে তা আরও কমে ৯৬ টাকা ৮৬ পয়সায় নেমে আসে। তবে এবার একবারে প্রায় ১২ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত এলো। উল্লেখ্য, বিদ্যুৎ উৎপাদনের কাজে দেশে বছরে প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল ব্যবহৃত হয়। ফলে এর দাম বাড়ায় জ্বালানি তেলনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ও বাড়তে পারে।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর গত ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১ জ্বালানির দাম নির্ধারণের পূর্ণ এখতিয়ার বিইআরসিকে প্রদান করে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে গণশুনানি শেষে ২২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো সংস্থাটি ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা