বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক জাপানের জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেকের গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের যৌথ ঘোষণা সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে গোলাগুলি, জিম্মি ৫ জেলে উদ্ধার বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর রিজভীর: আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা সাগর-রুনি হত্যায় জিয়াউল ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার আভাস, মিলল বাড়তি সময়

শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে নিরাপত্তা ঘটনায়, অভিভাবক গ্রেপ্তার

Reporter Name / ৫২ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগে নাহিদ শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়েছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে নাহিদ শেখ বিদ্যালয়ে প্রবেশ করেন। এরপর শ্রেণিকক্ষে অবস্থানরত ওই দুই শিক্ষার্থীর মধ্যে একজনকে ধরে তিনি বেধড়ক মারধর করেন এবং তাকে তিনবার তুলে আছাড় দেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা ভয়ে চিৎকার শুরু করলে শিক্ষকরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন। প্রধান শিক্ষক অভিযুক্ত নাহিদ শেখকে তাঁর দপ্তরে নিয়ে যান এবং বিষয়টি দ্রুত সিরাজদীখান থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ বিদ্যালয়ে পৌঁছে অভিযুক্ত নাহিদ শেখকে আটক করে থানায় নিয়ে যায়। তিনি উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার শেখের ছেলে।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মধ্যে ঝগড়া হতেই পারে, তবে তা সমাধানের জন্য প্রধান শিক্ষকের সহায়তা নেওয়া উচিত ছিল। অভিভাবক হয়ে শ্রেণিকক্ষে ঢুকে এভাবে শিক্ষার্থীকে মারধর করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং লজ্জাজনক।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা নথিভুক্ত করা হয়েছে। এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানিয়েছেন, বিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের এই ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনাটি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও শঙ্কার পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা