বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি

সৌদির আকাশে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

Reporter Name / ৫০ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা সৌদি আরবকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, খামিস মুশাইতের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন এবং জাজানের আকাশে আরও একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাসী হুতি মিলিশিয়া গোষ্ঠীকে মোকাবিলায় জোট তাদের কার্যকরী পদক্ষেপ অব্যাহত রাখবে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এসব হামলা চালানো হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলার সময় একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খামিস মুশাইতের আবাসিক এলাকায় আছড়ে পড়ে। এতে কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।

এর আগে গত মঙ্গলবার ভোরে মদিনার তাইবা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটে। তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, এই হামলার পেছনেও হুতিরাই জড়িত ছিল। মসজিদে নববীসহ মদিনার বিভিন্ন বেসামরিক স্থাপনায় বিদ্যুৎ সরবরাহকারী এই কেন্দ্রে হামলার ফলে একটি ট্রান্সফরমার অচল হয়ে পড়ে। তবে জোটের ভাষ্যমতে, এতে সৌদি আরবের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

মদিনায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও জর্ডান। গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সৌদি আরবের সঙ্গে সংহতি প্রকাশ করে জানিয়েছে, সৌদি ভূখণ্ড এবং দেশটির পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা সদস্য দেশগুলোর সম্মিলিত নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা