বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি

শাহজালাল বিমানবন্দর এখন মাছের বাজার, ক্ষোভ ডাকসু ভিপির

Reporter Name / ৪৪ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনাকে মাছের বাজারের সাথে তুলনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম অভিযোগ করে বলেন, দক্ষিণ এশিয়াসহ ভারতের বিভিন্ন বিমানবন্দরে যাত্রীরা নামার ১০ মিনিটের মধ্যেই তাদের লাগেজ বুঝে পান। অথচ আমাদের বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও লাগেজ পাওয়া যায় না। এর পাশাপাশি লাগেজ থেকে মালামাল চুরি ও যাত্রীদের হেনস্তার মতো ঘটনা অহরহ ঘটছে, যা অত্যন্ত হতাশাজনক। শুধু তা-ই নয়, লাগেজ দেরিতে পাওয়ার পাশাপাশি ভেতর থেকে মালামাল চুরি হওয়া এবং নানাভাবে যাত্রীদের হেনস্তার শিকার হতে হয়।

বিমানবন্দরের যাত্রী হয়রানির প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. আখতারুজ্জামান এবং জামায়াতের সাবেক সংসদ সদস্যদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনার কঠোর সমালোচনা করেন ডাকসু ভিপি। তিনি বলেন, দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো প্রতিবাদকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক ও রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। ডাকসু ভিপি বলেন, ‘আমরা আশা করেছিলাম রাষ্ট্র এ ধরনের চরম অব্যবস্থাপনার সাথে জড়িত দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু তা না করে যারা ভুক্তভোগী ও হয়রানির শিকার হয়ে প্রতিবাদ করেছিলেন, উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে এবং সর্বশেষ মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।’।

রাষ্ট্রের কাছে অবিলম্বে বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মেজর (অব.) মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেওয়ার জোর দাবি জানিয়েছেন সাদিক কায়েম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা