বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

শেখ হাসিনাকে ফেরানোর নির্দিষ্ট সময়সীমা নেই: দীনেশ ত্রিবেদী

Reporter Name / ৫১ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শনিবার (৩ অক্টোবর) বে অব বেঙ্গল কনফারেন্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে এবং সেই প্রক্রিয়াকে সম্মান জানিয়েই ভারত অগ্রসর হচ্ছে।

শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, তাকে আনতে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী যায়নি। প্রতিবেশী দেশ হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রীকে গ্রহণ করা ভারতের দায়িত্বের অংশ ছিল। তিনি আরও উল্লেখ করেন যে, ভারত এ ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য আগে থেকে প্রস্তুত ছিল না। এছাড়া, শরীফ ওসমান হাদীর হত্যাকারীকে ফেরানোর বিষয়ে জানতে চাওয়া হলে দীনেশ ত্রিবেদী জানান, সেই বিষয়টিও বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা