বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাপানের জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেকের গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের যৌথ ঘোষণা সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে গোলাগুলি, জিম্মি ৫ জেলে উদ্ধার বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর রিজভীর: আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা সাগর-রুনি হত্যায় জিয়াউল ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার আভাস, মিলল বাড়তি সময় বকেয়া বেতনের দাবিতে উত্তাল চালডালের যশোর অফিস মাদুশাঙ্কার দুর্দান্ত বোলিংয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করবে: রুহুল কবির রিজভী নিয়মিত বাগান করলে কমে মৃত্যুঝুঁকি, বলছে নতুন গবেষণা

জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমাইয়া সুলতানার পদত্যাগ

Reporter Name / ৫৮ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা ছিয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তিনি। নিজের রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত না হলেও বিশ্ববিদ্যালয়ের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক প্রেক্ষাপট বিবেচনায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। নিজের বিবেক ও মূল্যবোধের জায়গা থেকে জাবিতে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে বিরত রাখার সিদ্ধান্ত নিলেও তিনি জানান, এই পদত্যাগ জাতীয়তাবাদী রাজনীতি থেকে সরে দাঁড়ানো নয়—তিনি পদ থেকে সরলেও আদর্শ থেকে বিচ্যুত হননি।

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে সুমাইয়া উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদের ওপর দৃঢ় বিশ্বাস রেখে রাজনীতির সাথে যুক্ত আছেন। তবে ক্যাম্পাসের বর্তমান সাংগঠনিক পরিবেশ ও অভ্যন্তরীণ নানা বিষয় এবং সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো তাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। তার কাছে বর্তমান পরিস্থিতি নিজস্ব রাজনৈতিক মূল্যবোধ ও প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ মনে হয়নি।

পদত্যাগপত্রে সুমাইয়া পরিষ্কার করেছেন যে, এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং এতে পদ-পদবির কোনো চাওয়া বা ব্যক্তিগত কোনো বিরোধ নেই। তার ভাষায়, তিনি পদ থেকে সরে দাঁড়ালেও আদর্শগত অবস্থান থেকে সরে যাননি। এছাড়া ভবিষ্যতে ক্যাম্পাসে সুষ্ঠু, সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনৈতিক পরিবেশ ফিরে এলে পরিস্থিতি বিবেচনায় তিনি পুনরায় সংগঠনের কার্যক্রমে সক্রিয় হওয়ার সম্ভাবনা খোলা রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা