বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ইরানের দুই কূটনীতিক

Reporter Name / ৫২ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আসা ইরানের প্রতিনিধি দলের দুই কূটনীতিককে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে নিউইয়র্কে অবস্থান করায় তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেয় মার্কিন প্রশাসন। অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। তিনি জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘটনায় অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছেন।

ঘটনার সূত্রপাত ঘটে জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষ হওয়ার বেশ কয়েকদিন পর। অধিবেশন শেষ হলেও ওই দুই কূটনীতিক নিউইয়র্কেই অবস্থান করছিলেন। পরিস্থিতি বিবেচনায় গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনের কাছে পুরো প্রতিনিধি দলকে অবিলম্বে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশনা পাঠায়। এরপর শুক্রবার পুনরায় তাদের সতর্ক করে ওয়াশিংটন জানায় যে, নির্দেশ উপেক্ষা করে ওই দুই সদস্য এখনো নিউইয়র্কে রয়েছেন, যা যুক্তরাষ্ট্রের নজরে এসেছে। তাদের দ্রুত দেশ ছাড়ার চূড়ান্ত নির্দেশ দেয়া হয়। মার্কিন কর্মকর্তার ভাষ্যমতে, এই চাপের মুখে শুক্রবার রাতে প্রথমজন এবং শনিবার সকালে দ্বিতীয় কূটনীতিক যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। ওয়াশিংটন ও তেহরানের বর্তমান কূটনৈতিক অচলাবস্থা এবং যুদ্ধ পরিস্থিতির অবনতির আশঙ্কার মধ্যেই এ ঘটনা ঘটলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা