বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

স্ত্রী মেলানিয়া আমাকে ‘স্যার’ বলে ডাকেন: ডনাল্ড ট্রাম্প

Reporter Name / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

স্ত্রী মেলানিয়া ট্রাম্প ব্যক্তিগতভাবে তাকে কী নামে ডাকেন, তা নিজেই প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার (৭ অক্টোবর) টেক্সাসে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প নিজেই এ তথ্য জানান। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

‘ভেগান’ উচ্চারণ বিতর্ক ও মেলানিয়ার ভূমিকা

সমাবেশে ডেমোক্র্যাট সিনেট প্রার্থী জেমস তালারিকোকে ‘ভেগান’ বলে আক্রমণ করছিলেন ট্রাম্প। যদিও তালারিকো ভেগান নন। এর আগেও একাধিকবার তাকে ভেগান দাবি করেছেন ট্রাম্প। ট্রাম্প সাধারণত এই শব্দটি ‘ভে-গান’ উচ্চারণ করেন। এই উচ্চারণ নিয়ে চলতি সপ্তাহে টিভি অনুষ্ঠান উপস্থাপক জিমি কিমেল তাকে ঠাট্টা করেছিলেন। তবে বুধবারে ট্রাম্প সঠিক উচ্চারণ করেন এবং এর কৃতিত্ব দেন স্ত্রী মেলানিয়াকে।

ট্রাম্প বলেন, আমার স্ত্রী আমাকে বলেছিলেন, ‘স্যার, আমার জন্য একটা কাজ করুন। আপনাকে একটু সাহায্য করতে হবে। এটা ভে-গান নয়, ভি-গান।’ এর জবাবে ট্রাম্প বলেন, ‘আমি কীভাবে জানব? আমি তো স্টেক খেতে ভালোবাসি!’ দ্য ইন্ডিপেনডেন্টের তথ্য অনুযায়ী, মেলানিয়া তাকে ‘স্যার’ বলেন, তা ট্রাম্পের মুখে নতুন নয়। গত বছরও তিনি বলেছিলেন, তিনি স্ত্রীকে ‘ফার্স্ট লেডি’ বলে ডাকতে পছন্দ করেন, যা তাকে মনে করিয়ে দেয় যে তিনি প্রেসিডেন্ট।

‘স্যার’ সম্বোধনের গল্প ও প্রতিক্রিয়া

ট্রাম্প প্রায়ই এমন সব গল্প বলে থাকেন, যেখানে অন্য ব্যক্তিরা তাকে ‘স্যার’ বলে সম্বোধন করেন। অনেক সময় তিনি দাবি করেন যে, তাকে দেখে লোকজন আবেগে কাঁদতে শুরু করেন। তবে এবার মেলানিয়ার ঘটনায় কান্নার কোনো প্রসঙ্গ ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের এই বক্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া এসেছে এবং মেলানিয়ার এমন সম্বোধন নিয়ে অনেকে হাস্যরস করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা