বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

খুলনায় ছিনতাইকারীর কবলে পড়ে এসআই জখম, উন্নত চিকিৎসায় ঢাকায়

Reporter Name / ৪৭ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

খুলনায় গভীর রাতে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে শাহ আলম (৪৩) নামের পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানার কেসিসি কলেজিয়েট স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশে কর্মরত এসআই শাহ আলম রূপসা উপজেলায় একটি বিশেষ অভিযান শেষ করে রিকশায় করে পুলিশ ক্লাবে ফিরছিলেন। পথে তিন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা ও মোবাইল ফোন লুটে নেয়। এ সময় হামলাকারীরা তাকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে দুই হাতের কবজিতে গুরুতর জখম করে। ঘটনার পর তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একাধিক টিম মাঠে নেমেছে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা