বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার

খুলনায় ৫০ দিনের ব্যবধানে বাবা ও ছেলে গুলিবিদ্ধ

Reporter Name / ৪০ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গত ৬ অক্টোবর সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে মসজিদের পাশে এক চায়ের দোকানে আড্ডারত অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ‎‎পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আক্তার ঢালী মাগরিবের নামাজ শেষে মসজিদের পাশে একটি চায়ের দোকানের বেঞ্চে বসে স্থানীয়দের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে বেঞ্চের পাশে পড়ে থাকতে দেখেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানিয়েছেন, আক্তার ঢালী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। কী কারণে বা কাদের হামলায় তিনি প্রাণ হারিয়েছেন, তা বের করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। উল্লেখ্য যে, চলতি বছরে খুলনা জেলার ৯টি থানায় মোট ৩৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে ১২টিই রূপসা উপজেলায় সংঘটিত হয়েছে।

এর আগে গত ১৫ আগস্ট সন্ধ্যায় একই এলাকায় আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকেও (২৭) কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ছেলের মৃত্যুর ঠিক ৫০ দিনের মাথায় বাবার এমন মৃত্যুতে এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ছেলের হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে নাসিমা বেগম বাদি হয়ে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন, যা এখনো চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা