ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের পূর্বশত্রুতার জেরে স্থানীয় দুটি পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চর চারতলা গ্রামে এই সংঘাত ছড়িয়ে পড়লে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এক বছরের মধ্যে ‘সার্বভৌম এআই’ চালু করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আশুগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১৫। ফরিদপুরে ৪ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্তকে আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা। মাহফুজ আনামের কলাম / গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে সরকারি ও বিরোধী দলের সম্পর্কই আসল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চর চারতলা গ্রামের কেছকির বাড়ি ও আক্কার বাড়ির লোকজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এই বিরোধের সূত্রপাত মূলত দেড় বছর আগে ঘটা একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে চুরির সেই পুরনো ঘটনার জেরে আক্কার বাড়ির কবির ও কেছকির বাড়ির আল-আমিনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে বিষয়টি দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হয়। সে সময় অন্ধকার রাতে টর্চলাইট জ্বালিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় তিন ঘণ্টা নিরবচ্ছিন্ন চেষ্টা চালাতে হয়। শেষ পর্যন্ত রাত ১টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, পূর্ববিরোধের জেরে ওই গ্রামে দুই পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ওসি আরও জানান, পুনরায় কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা এড়াতে বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।