বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক জাপানের জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেকের গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের যৌথ ঘোষণা সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে গোলাগুলি, জিম্মি ৫ জেলে উদ্ধার বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর রিজভীর: আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা সাগর-রুনি হত্যায় জিয়াউল ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার আভাস, মিলল বাড়তি সময়

নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন অ্যালেন, ফার্গুসন ও সাইফার্ট

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আসন্ন ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট তাদের স্কোয়াডে তিন অভিজ্ঞ ক্রিকেটার ফিন অ্যালেন, লকি ফার্গুসন এবং টিম সাইফার্টকে দলে ফিরিয়ে এনেছে। এর আগে টি-টোয়েন্টি সিরিজ থেকে কাঁধের চোটের কারণে বাদ পড়া রাচিন রবীন্দ্রও ওয়ানডে স্কোয়াডে পুনরায় যুক্ত হয়েছেন। আগামী ৪ নভেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে পাঁচ ম্যাচের এই সিরিজটি শুরু হবে। এক পরিবারের ৮ প্রতিষ্ঠান ও সরকারের ১২০০ কোটি টাকা ‘লুটপাট’।

নিউজিল্যান্ড ক্রিকেট ঘোষণা করেছে যে, সিরিজের জন্য দুটি আলাদা স্কোয়াড গঠন করা হয়েছে। প্রথম তিনটি ম্যাচের জন্য একদল এবং শেষ দুটি ম্যাচের জন্য অন্য দলের সদস্যদের রাখা হয়েছে। সবকটি ম্যাচেই নেতৃত্ব দেবেন সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার। পরবর্তী টেস্ট সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে স্কোয়াডের বেশ কিছু খেলোয়াড় ওয়েলিংটনে চলে যাওয়ায় চতুর্থ ও পঞ্চম ওয়ানডের জন্য সাতজন নতুন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। কন্যাশিশু দিবস / শিশু ধর্ষণ: অভিযোগ থেকে আদালত পর্যন্ত আইনি ব্যবস্থার ফাঁকে যত বাধা।

অ্যালেন ও ফার্গুসন সর্বশেষ ২০২৩ সালে ওয়ানডে খেলেছিলেন। ফার্গুসনের শেষ ম্যাচটি ছিল মুম্বাইতে ভারতের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনাল। অন্যদিকে, সাইফার্ট ১৮ মাস আগে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডেতে মাঠে নেমেছিলেন। টি-টোয়েন্টি সিরিজের চোট কাটিয়ে ফেরা রবীন্দ্রকে রাখা হয়েছে প্রথম তিনটি ওয়ানডের জন্য। উল্লেখ্য, এই দলটি মূলত সেই খেলোয়াড়দের সমন্বয়ে গড়া, যারা গত জানুয়ারিতে ভারতে গিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়েছিল, যা ছিল ভারতীয় মাটিতে কিউইদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়। রিয়াদে বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯। ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে কীভাবে অপসারণ করা যায়। ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’। দলটিতে মূলত সেই মূল খেলোয়াড়দেরই রাখা হয়েছে, যারা গত জানুয়ারিতে ভারতে গিয়ে ইতিহাস গড়ে ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ জিতেছিল—যা ভারতীয় মাটিতে নিউজিল্যান্ডের প্রথম দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ জয়।

দলটির প্রধান কোচ রব ওয়াল্টার শেষ দুটি ওয়ানডেতে দলের সঙ্গে থাকবেন। তার সহযোগী হিসেবে কাজ করবেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ কোরি মাইলস। কোচ ওয়াল্টারের মতে, ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে নতুন খেলোয়াড়দের যাচাই করার এটি একটি বড় সুযোগ। ওয়ানডে বিশ্বকাপ মাত্র এক বছর দূরে থাকায় এই ম্যাচগুলোকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে কিউই টিম ম্যানেজমেন্ট। শেষ দুটি ম্যাচে নতুন সাতজন খেলোয়াড়কে বাজিয়ে দেখার মাধ্যমে দলের গভীরতা যাচাই করার সুযোগ মিলবে বলে মনে করেন ওয়াল্টার। ওয়াল্টার মনে করেন, ২০২৭ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ডের জন্য নিজেদের বিকল্পগুলো পরখ করে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ, ‘ওডিআই বিশ্বকাপ মাত্র এক বছর দূরে থাকায় ওই টুর্নামেন্টের মূল্যবান প্রস্তুতি হিসেবেও এই ম্যাচগুলোকে দেখা আমাদের জন্য।

প্রথম তিনটি ওয়ানডের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জেকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, উইল ইয়ং ও ব্লেয়ার টিকনার।

চতুর্থ ও পঞ্চম ওয়ানডের জন্য স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ক্রিস্টিয়ান ক্লার্ক, জেকব ডাফি, ম্যাট ফিশার, লকি ফার্গুসন, মিচ হে (উইকেটরক্ষক), নিক কেলি, টিম সাইফার্ট (উইকেটরক্ষক), ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা