বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর

মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ পাশে থাকবে: শামা ওবায়েদ

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার ওপর যেকোনো হুমকি এলে বাংলাদেশ চুপ করে বসে থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সারা বিশ্বের মুসলমানদের কাছে মক্কা-মদিনা ঐক্যের প্রতীক। এটি কেবল কূটনীতির বিষয় নয়, এর সাথে আমাদের আবেগ ও ধর্মীয় অনুভূতি জড়িত। কোনো হুমকি আসলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশ অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

এর আগে বিআইআইএসএস আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে পথপরিক্রমা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শামা ওবায়েদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান। সেখানে প্রতিমন্ত্রী সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক তুলে ধরেন। সেখানে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ করেছেন।

সেমিনার পরবর্তী সংবাদ সম্মেলনে মক্কা প্যাক্টে বাংলাদেশের অংশগ্রহণ এবং সৌদি আরবে সৈন্য পাঠানোর সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এখনও মক্কা জোটে যোগ দেয়নি। তাই এই মুহূর্তে সেনা পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। তবে সৌদি আরবের বর্তমান পরিস্থিতির সাথে বাংলাদেশ একাত্মতা প্রকাশ করছে। তিনি জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি ক্রাউন প্রিন্সকে একটি চিঠি পাঠিয়েছেন এবং দেশটির সরকার ও জনগণের পাশে বাংলাদেশ আছে। তাকে হুতি-সৌদি সংঘাত, মধ্যপ্রাচ্যভিত্তিক বাংলাদেশের জ্বালানি নির্ভরতা, প্রবাসী বাংলাদেশসহ চলমান নানা বিষয়ে প্রশ্ন করা হয়।

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলায় জ্বালানি সরবরাহে কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নে প্রতিমন্ত্রী জানান, সরকার এই মুহূর্তে বড় কোনো অসুবিধা দেখছে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জ্বালানি মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। তিনি উল্লেখ করেন, যুদ্ধের প্রভাব দেখা দিলে তা কেবল বাংলাদেশ নয়, পুরো বিশ্বেই পড়বে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি। আমরা চাই অবিলম্বে এমন হামলা বন্ধ হোক। সৌদির মূল মূল তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত শনিবার হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ওই হামলায় ২৪ জনেরও বেশি বাংলাদেশি আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তারা আইসিইউতে রয়েছেন। শামা ওবায়েদ বলেন, এমন সংঘাতের অবসান হওয়া জরুরি, কারণ এতে সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে ও পরিবারগুলো ধ্বংস হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই পরিস্থিতির দ্রুত সমাধান আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা