বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

হুতি হামলার তীব্রতায় সুরক্ষায় স্থানান্তরিত সৌদি যুবরাজ

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরবে নিরাপত্তা ঝুঁকি চরম আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে ৪১ বছর বয়সী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জীবন রক্ষায় তাকে বেশ কয়েকটি সুরক্ষিত প্রাসাদে সরিয়ে নেয়া হচ্ছে। সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এই প্রাসাদগুলো কঠোর নিরাপত্তাবেষ্টিত এবং বাংকার সুবিধাসম্পন্ন। মঙ্গলবার জাতীয় রক্তদান কর্মসূচিতে অংশ নেয়ার পর থেকে যুবরাজকে আর জনসমক্ষে দেখা যায়নি। তার সুরক্ষার দায়িত্বে রয়েছে একটি বাছাই করা বিশেষ নিরাপত্তা দল। বিভিন্ন সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

চলতি সপ্তাহের শনিবার সৌদি আরবের রাজধানীতে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এই ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং কমপক্ষে ৩০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের অনেকের অবস্থা গুরুতর। কর্মকর্তাদের মতে, ইরান ও এর মিত্রদের সংশ্লিষ্ট সংঘাতগুলোর ইতিহাসে এটি ছিল এককভাবে সবচেয়ে প্রাণঘাতী হামলা। এ সময় এক ২৮ বছর বয়সী মিসরীয় ফ্লাইট অ্যাটেনডেন্টের হাত উড়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তিনি মারা যান। এরপর থেকে বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছে এবং গত পাঁচ দিনে সেখানে চারবার হামলার ঘটনা ঘটেছে। হামলার ভয়াবহতায় ক্ষুব্ধ সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান হুঁশিয়ারি দিয়েছেন যে, এর জবাব হবে সমান কঠোর। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, হুতিদের ওপর সৌদি আরবের পাল্টা সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের যোগ দেয়ার বিষয়টি বর্তমানে বিবেচনাধীন রয়েছে। মক্কা চুক্তির আওতাভুক্ত সৌদি আরবের মিত্ররাও রিয়াদের প্রতি সমর্থন জানিয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে পরে তার মৃত্যু হয়। হামলায় অঙ্গহানির শিকার হওয়া একাধিক ব্যক্তির মধ্যে তিনি ছিলেন অন্যতম।

২০২২ সালে হুতিদের সাথে সৌদি আরবের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে জুলাই মাসে তা ভেঙে পড়ে। ইরান থেকে আসা একটি বিমান সানা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করলে সৌদি বাহিনী গুলি চালায়, যার প্রতিক্রিয়ায় হুতিরা নতুন করে হামলা শুরু করে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন যে, সংঘাত নিরসনে সামরিক পন্থার চেয়ে রাজনৈতিক পরিস্থিতির দিকে মনোযোগ দেয়া জরুরি। তিনি সৌদি-হুতি সংলাপ শুরুর ক্ষেত্রে তেহরানের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরব সামরিক হস্তক্ষেপ করলে এই দুই পক্ষের মধ্যে সংঘাতের সূত্রপাত ঘটে, যা বর্তমান পরিস্থিতির মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। রোববার রাতে সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা সংঘাত ছড়িয়ে পড়া নিয়ে কথা বলেছেন। তবে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের পটভূমিতে চলতি বছরের জুলাইয়ে সেই চুক্তি ভেঙে পড়ে। তার ভাষায়, এই সংঘাত শুধু ইসরাইলি শাসকগোষ্ঠীকেই লাভবান করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা