বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর

হরমুজে নৌমাইন বিস্ফোরণে ডুবে গেল কনটেইনারবাহী জাহাজ

Reporter Name / ৩২ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি কনটেইনারবাহী জাহাজ নৌমাইনের কবলে পড়ে। মাইনটির সঙ্গে সংঘর্ষের ফলে জাহাজটিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর বুধবার সকালে জাহাজটি সমুদ্রে ডুবে যায়।

আইআরজিসির দাবি অনুযায়ী, জাহাজটি নিষিদ্ধ ও বিপজ্জনক রুট ব্যবহার করে চোরাচালানের পণ্য পরিবহন করছিল। প্রায় ২ হাজার ৫০০ কনটেইনারবাহী এই জাহাজটির গন্তব্য বা এতে থাকা নাবিকদের বর্তমান অবস্থা সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি ‘চোরাচালানের পণ্য’ বহন করছিল। তবে জাহাজটির নাম, কোথা থেকে কোথায় যাচ্ছিল এবং এতে থাকা নাবিকদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এই দুর্ঘটনার বিষয়ে আইআরজিসির দেওয়া তথ্যগুলো এখনো নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা ও যান চলাচল পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা