বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ

নেত্রকোনায় দুবৃর্ত্তদের গুলিতে প্রাণ হারালেন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ

Reporter Name / ২৮ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছুড়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ নৃশংস ঘটনাটি ঘটে। নিহত লুৎফুজ্জামান আলিফ বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন এবং ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। তার বাড়ি কলমাকান্দার পোগলা এলাকায় হলেও তিনি বর্তমানে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় সাংবাদিক আলিফ উতরাইল বাজারের একটি দোকানে বসেছিলেন। হঠাৎ মোটরসাইকেলে আসা দুইজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলেও পথিমধ্যেই তার মৃত্যু হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে মোট পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। পরে স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যান।

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, অপরাধীদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে এবং তিনি দ্রুতই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদিকে, লুৎফুজ্জামান আলিফের ওপর হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ১০ নভেম্বর দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করেছিল। সেই সময় তার সহকর্মী বাধা দিতে গেলে তাকেও অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয়। জানা গেছে, সাংবাদিক আলিফ এলাকায় মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করতেন। দুর্ঘটনার খবর পেয়ে নেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলে রওয়ানা দিচ্ছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা