বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ

আজিমপুর কোয়ার্টারের বেহাল দশা, দুই সপ্তাহের সময় দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name / ২৮ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারে আকস্মিক পরিদর্শনে গিয়ে সেখানকার অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শনিবার এই এলাকা পরিদর্শনের সময় তিনি আবাসিক পরিবেশের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী দুই সপ্তাহের মধ্যে পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার কড়া নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী কোয়ার্টারের বিভিন্ন ব্লক, চলাচলের পথ এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এলাকাটির রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় ঘাটতি দেখে তিনি সংশ্লিষ্টদের কাছে এর কারণ জানতে চান। এই বেহাল দশা দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে তিনি সময়সীমা নির্ধারণ করে দেন।

আবাসিক এলাকার বাসিন্দারা প্রধানমন্ত্রীর কাছে এলাকার অপরিচ্ছন্ন পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের বিভিন্ন অভিযোগ ও সংকটের কথা তুলে ধরেন। তারা নিরাপত্তা নিশ্চিত করা ও পরিবেশ উন্নয়নের জন্য জোরালো অনুরোধ জানান। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে বাসিন্দাদের সব অভিযোগ শোনেন এবং সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী কোয়ার্টারে বসবাসরত স্থানীয় শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা