রাজধানীর মোহাম্মদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাদের গ্রেফতারের পর মঙ্গলবার কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন পাবনার ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ, একই উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু এবং আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা সভাপতি শহিদুল ইসলাম রতন। এর আগে সোমবার বিকাল ৪টার দিকে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন।
তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ঈসা মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছিলেন। আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ প্রদান করেন। মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ অক্টোবর সোমবার মোহাম্মদপুর থানার ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের কাছাকাছি এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী অবৈধ মিছিল বের করার চেষ্টা করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা পালানোর সময় ধাওয়া খেয়ে তিনজনকে আটক করতে সক্ষম হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর (সোমবার) রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার সংলগ্ন বাসা নং-২/১০ এর সামনে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক।