কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের সময় সমুদ্রে থাকা মাইন বা মাইন সদৃশ বস্তুর আঘাতে একটি বিশালাকার সুপারট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটিতে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল। শনিবার (১৭ অক্টোবর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে আলজাজিরা এই বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, রাডার ট্র্যাকিং সিস্টেম সম্পূর্ণ বন্ধ রেখে এবং মার্কিন সামরিক বাহিনীর প্রত্যক্ষ সহায়তায় জাহাজটি অত্যন্ত গোপনে প্রণালিটি অতিক্রমের চেষ্টা করছিল। ইরানের সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বিধিমালা লঙ্ঘনের দায়ে বিদেশি কোনো জাহাজের এ ধরনের কর্মকাণ্ডকে কঠোরভাবে দেখা হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও কঠোর আইনি ও সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।