বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

ভারতে মন্দিরের সামনে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ভারতের মধ্যপ্রদেশের গালিওরে শীতলা মাতা মন্দিরের সামনে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় অন্তত ১২ জন ভক্ত প্রাণ হারিয়েছেন। ১৮ অক্টোবর রোববার রাত আনুমানিক দেড়টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। মন্দিরে দর্শনের উদ্দেশ্যে বড় একটি দল নিয়ে আসা ভক্তরা বাইরে জড়ো হয়ে অপেক্ষা করার সময় দুর্ঘটনার শিকার হন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ওই সময় চিন্নরের দিক থেকে আসা শস্যবোঝাই একটি ট্রাক রাস্তার নিচু অংশে নিয়ন্ত্রণ হারায়। ভয়াবহ ও আকস্মিক এ দুর্ঘটনার পর সেখানে বিশৃঙ্খল ও হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘাতক ট্রাকটি প্রথমে গালিওর পুলিশের একটি নিরাপত্তা চেকপোস্ট ও ব্যারিকেড ভেঙে দ্রুতগতিতে এগিয়ে আসে। এরপর এটি মন্দিরের বহিঃস্থ দেওয়াল ও প্রবেশদ্বারে সজোরে ধাক্কা দিয়ে সেখানে অবস্থানরত ভক্তদের ওপর উঠে যায়। এই ঘটনার ফলে মন্দিরের বাইরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং নিরাপত্তায় নিয়োজিত দুজন পুলিশ সদস্যও আহত হন। এতে ১২ জন নিহতসহ মন্দিরের বাইরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও আহত হন।

গালিওরের পুলিশ সুপার (এসএসপি) ধর্মবীর সিং জানান, রাত ১টা ৩০ মিনিটের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পর দ্রুত ৩৯ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। চিকিৎসকেরা তাদের মধ্যে ১২ জনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া এই দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হওয়া পাঁচ থেকে ছয়জনের চিকিৎসা চলছে এবং আরও বেশ কয়েকজন তীর্থযাত্রী আঘাত পেয়েছেন। এসএসপি ধর্মবীর সিং আরও জানিয়েছেন, ট্রাক চাপা দেওয়ার পর ৩৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদের পাশাপাশি তাদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা