সৌদি আরবের মক্কায় একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। গত ১৪ অক্টোবর, বুধবার এই দণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকরের পর বিষয়টি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। সৌদি আরবের মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে ২ বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে মৃত্যুদণ্ড কার্যকর করার ঠিক পরেই অথবা এর পূর্ববর্তী সময়ে এই ইস্যু সম্পর্কে অবহিত করা হয়নি বাংলাদেশকে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি ও বিস্তারিত তথ্য জানতে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এছাড়া, গত বৃহস্পতিবার জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকেও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছিল। তবে ওই দুই বাংলাদেশির সৌদি আরবে বসবাসের বৈধতা, মামলার আইনি প্রক্রিয়া এবং আপিলের সুযোগ বা আইনি সহায়তা পাওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ১৮ অক্টোবর, রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।