বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার

চাঁদপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের কচুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিরা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে উত্তর কচুয়া ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এই শোকাবহ ঘটনা ঘটে। নিহত সাদিয়া স্থানীয় রহিম হোসেনের মেয়ে এবং সামিরা চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল, যার বাবার নাম বিল্লাল হোসেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে স্বজনেরা উদ্ধার করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশু দুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এক পর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরে তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ জানান, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে কোনো অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা