মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান রাজবাড়ীতে প্রকাশ্যে গুলিবিদ্ধ ব্যবসায়ী নেতা, হামলাকারী শনাক্ত ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নয়, মিরপুর টেস্টেই শান্তর নজর হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা ও চট্টগ্রামের একাংশ সীতাকুণ্ডে লরির চাপায় বাসের ৫ যাত্রী নিহত ঢাকা ও চট্টগ্রামে জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ৩৫ উড়োজাহাজ কিনতে পরামর্শক নিয়োগে মাত্র ৮ দিন সময় দিল বিমান পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রিতে, শীতের আমেজ শুরু

সংবিধান সংশোধনীতে বিরোধী দলের সহযোগিতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সোমবার রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, সরকার সংবিধান সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তাতে বিরোধী দল কোনো ধরনের সহযোগিতা করছে না। তিনি বলেন, তারা এমন একটি সাংবিধানিক সংশোধনী আনতে চাইছেন, যা অনেকে সংস্কার হিসেবে অভিহিত করছেন। এই সংস্কার নিয়ে বিরোধী দলের আপত্তি না থাকলেও কার্যত সহযোগিতার অভাব রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বিরোধী দলীয় নেতার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘আমরা শুনেছি গতকাল বিরোধী দলীয় নেতা বলেছেন তারা সরকারকে সহযোগিতা করবেন না। আমি বলব, তারা যেন ১৮ কোটি জনগণকে সহযোগিতা করেন। আমরা চাই বিরোধী দল হিসেবে তারা গঠনমূলক সমালোচনা করুক এবং সরকারের ভুল-ত্রুটিগুলো ধরিয়ে দিক।’

তিনি আরও বলেন, রাজপথের রাজনৈতিক বক্তব্য এবং সাংবিধানিক সংস্কারের কাজে অংশগ্রহণের মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন। সাংবিধানিক সংস্কারের বিষয়ে বিরোধী দলের দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। কিন্তু রাস্তার বক্তব্য এবং সাংবিধানিক সংস্কারে আপনাদের যে অবদান, দুটোর মধ্যে মিল থাকতে হবে’—বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা