বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি

সৌদি আরবে ভ্রমণ স্থগিতের পরামর্শ দিল ইতালি

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সৌদি আরবে সব ধরনের ভ্রমণ স্থগিত রাখতে নাগরিকদের কঠোর সতর্কতা জারি করেছে ইতালি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এই ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে। এই নির্দেশনায় নাগরিকদের আপাতত সৌদি আরব ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। বিশেষ করে সৌদি আরবের ভূখণ্ডে অবস্থিত বিমানবন্দরগুলো ব্যবহার না করে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি আরবের ভেতরে অথবা দেশটির সীমান্ত পেরিয়ে জরুরি প্রয়োজনে যাতায়াত করতে হলে আকাশপথের পরিবর্তে বিকল্প পরিবহন ব্যবস্থা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

যারা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং স্থানীয় কর্তৃপক্ষের সকল নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে অনুরোধ করা হয়েছে। কোনো জরুরি পরিস্থিতিতে নাগরিকদের নিজ নিজ অবস্থানে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ করে সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোর কাছাকাছি অবস্থান না করার জন্য সতর্ক করেছে। পাশাপাশি জ্বালানি ও পরিবহন অবকাঠামো এবং সামরিক তৎপরতা চলছে এমন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে। বিশেষ করে ইয়েমেনের সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান, নাজরান এবং আসির প্রদেশে ভ্রমণের বিষয়ে ইতালি সরকার কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা