বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের যৌথ ঘোষণা সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে গোলাগুলি, জিম্মি ৫ জেলে উদ্ধার বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর রিজভীর: আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা সাগর-রুনি হত্যায় জিয়াউল ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার আভাস, মিলল বাড়তি সময় বকেয়া বেতনের দাবিতে উত্তাল চালডালের যশোর অফিস মাদুশাঙ্কার দুর্দান্ত বোলিংয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করবে: রুহুল কবির রিজভী নিয়মিত বাগান করলে কমে মৃত্যুঝুঁকি, বলছে নতুন গবেষণা দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪০০

হুতিদের -: রিয়াদের বিমানবন্দরে হামলার

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিখুঁত হামলার দাবি জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের বাহিনী বিমানবন্দরটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশাপাশি সৌদি আরবের পূর্ব ও পশ্চিমাঞ্চলের অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতেও একাধিক ড্রোন হামলা চালানোর দাবি করেছে তারা। তবে এসব দাবির বিষয়ে নিরপেক্ষ কোনো সূত্র থেকে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে সৌদি বাহিনী রিয়াদের দিকে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার ঘোষণা দেয়। এর কয়েক ঘণ্টা পরই হুতিদের পক্ষ থেকে এই হামলার বিবৃতি আসে। হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইয়েমেনের রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দুটি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে।

রোববারও রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি খামিস মুশাইত শহরের কিং খালেদ বিমানঘাঁটি এবং জাজানের একটি নৌঘাঁটিতে হামলার দাবি করেছিল হুতিরা। এর আগে হুতিরা অভিযোগ করেছিল যে, আগের ২৪ ঘণ্টায় ইয়েমেনের হোদেইদা, লাহিজ, আমরান, সাদা, আল-জাওফ, তাইজ ও ইব প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোট অন্তত ৫৬টি বিমান হামলা চালিয়েছে। উভয় পক্ষের এসব হামলা ও পাল্টা হামলার দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা