মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগ দিল সরকার সাপ ধরে হাসপাতালে বৃদ্ধ: গোখরা কামড় খেয়েও দমে যাননি তিনি ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য: টিআইবি ও অধিকারের তীব্র উদ্বেগ প্রকাশ ব্যালন ডি’অর কি এবার এমবাপের হাতে উঠছে? আকামার মেয়াদ ফুরোলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা জাপান-বাংলাদেশ মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শীতে পানিশূন্যতা রোধে যেসব লক্ষণে সতর্ক হওয়া জরুরি ডা. শাহাদাতের প্রশাসক নিয়োগ বাতিল চায় জাতীয় নাগরিক পার্টি জাপানের সহায়তায় প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর নরসিংদীতে বাসে ১৪০ রাউন্ড গুলিসহ আটক এক নারী

হুথিদের সুড়ঙ্গ ও ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংসের দাবি সৌদি জোটের

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের হুমকির উৎসগুলো নির্মূল করার লক্ষ্যে সামরিক অভিযান পরিচালনা করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। অভিযানের মাধ্যমে হুথিদের ব্যবহৃত সামরিক সক্ষমতা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটটি দাবি করেছে, এই সামরিক অভিযানে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণের কাজে ব্যবহৃত পাঁচটি সুড়ঙ্গ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চারটি প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্র রাখার একটি গুদামও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করা এই অভিযানের অন্যতম লক্ষ্য ছিল। পাশাপাশি ইয়েমেনের বিভিন্ন সম্মুখ সমরে হুথিদের প্রতিরক্ষা স্থাপনা, তাদের সদস্যদের সমাবেশের স্থান এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা