শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীতে ইমারত নির্মাণ আইন সংশোধন: নতুন দায়িত্বে ৩ মন্ত্রী। হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ: নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা। দেশে ঢুকলেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী। গণপূর্ত অধিদপ্তরে লটারির মাধ্যমে ৭৬৭ উপসহকারী প্রকৌশলী বদলি। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার: সংবাদ সম্মেলন আগামীকাল। আদালতের আদেশ অমান্য ও বিচারককে কটূক্তি: ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। চাঁদপুরের কচুয়ায় অবৈধ ড্রেজারে মাটি কাটার মহোৎসব: প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে এলাকাবসীর ক্ষোভ। প্রশাসনে আকস্মিক বড় ধাক্কা: একসাথে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৩২ কর্মকর্তাকে। রসিদ ছাড়া লাগেজ র‍্যাপিংয়ের সেবা প্রদান: ২০ হাজার টাকা জরিমানা ও চাকরিচ্যুত করার নির্দেশ। দেশের বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি শনাক্ত: এসডো’র গবেষণা।

রাজধানীতে ইমারত নির্মাণ আইন সংশোধন: নতুন দায়িত্বে ৩ মন্ত্রী।

ডেস্ক রিপোর্ট / ১০ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রাজধানীর ইমারত নির্মাণ এবং নগর উন্নয়ন সংক্রান্ত বিদ্যমান আইন ও বিধিমালাগুলোকে যুগোপযোগী ও কার্যকর করার লক্ষে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। বুধবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক অধিশাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগরীতে ইমারত বিধিমালা বাস্তবায়নের আইনি কাঠামো আরও বেশি শক্তিশালী করতে হবে। এজন্য The Building Construction Act, 1952 এবং The Town Improvement Act, 1953 পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন এবং যুগোপযোগী সুপারিশমালা প্রণয়ন করবে নবগঠিত এই কমিটি।

কমিটির গঠন ও কার্যপরিধি:

 সভাপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

 সদস্য: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী।

 সাচিবিক সহায়তা: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।

 বিশেষ ক্ষমতা: প্রয়োজনে কমিটি যে কাউকে সদস্য হিসেবে কো-অপ্ট (অন্তর্ভুক্ত) করতে পারবে এবং কাজের সুবিধার্থে প্রয়োজন অনুযায়ী সভা আহ্বান করবে।

মূলত ঢাকা মহানগরীর ইমারত বিধিমালা আরও কঠোর ও কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটির পর্যালোচনা শেষে প্রাপ্ত সুপারিশগুলোর ভিত্তিতে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব পরবর্তীতে অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা