মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
চাঁদপুরের কচুয়ায় অবৈধ ড্রেজারে মাটি কাটার মহোৎসব: প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে এলাকাবসীর ক্ষোভ। প্রশাসনে আকস্মিক বড় ধাক্কা: একসাথে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৩২ কর্মকর্তাকে। রসিদ ছাড়া লাগেজ র‍্যাপিংয়ের সেবা প্রদান: ২০ হাজার টাকা জরিমানা ও চাকরিচ্যুত করার নির্দেশ। দেশের বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি শনাক্ত: এসডো’র গবেষণা। হাজীগঞ্জ বাজারে পুলিশের উচ্ছেদ অভিযান: সাধুবাদ পেলেও যানজটের মূল কারণ নিয়ে প্রশ্ন নাগরিকদের। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ: শীর্ষ ব্যক্তিবর্গের ফুলেল শুভেচ্ছা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: বিস্তারিত প্রতিবেদন। চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোমিনুল হকের নিরপেক্ষ অবস্থান ঘোষণায় হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান খাঁন বাচ্চুর ধন্যবাদ ও অভিনন্দন। যুগান্তকারী পরিবর্তনের রূপকার: চিরবিদায় নিলেন কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশ: তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা।

চাঁদপুরের কচুয়ায় অবৈধ ড্রেজারে মাটি কাটার মহোৎসব: প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে এলাকাবসীর ক্ষোভ।

চাঁদপুর প্রতিনিধি । / ১৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
xr:d:DAFOJNj8MIs:6,j:37141881357,t:22100505

চাঁদপুরের কচুয়া উপজেলায় আইনের তোয়াক্কা না করে দিনরাত অবাধে চলছে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব। উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক এলাকায় সরকারি খাল ও কৃষিজমি থেকে মাটি কেটে নেওয়া হলেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

কোথায় কোথায় চলছে অবৈধ মাটি কাটা?

স্থানীয় সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের উত্তরাঞ্চলের শুয়ারুল এলাকার একটি সরকারি বৃহৎ গাং (খাল) থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছে স্থানীয় এক প্রভাবশালী চক্র।

এছাড়া সাচার হাতিরবন জয়নগর, রাগদৈল বজুরিখোলা, ২নং পাথৈর ইউনিয়নের বারৈয়ারা তারনী আটোমোর এবং বিতারা ইউনিয়নের জলা বিতারা দুর্গাপুর, শিলাস্তান, টেলিসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে নির্বিচারে মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দিনের পর দিন এমন ধ্বংসাত্মক কার্যক্রম চললেও কোনো কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

পরিবেশ ও কৃষিজমির মারাত্মক হুমকির মুখে

এলাকাবাসীর আশঙ্কা, অপরিকল্পিত ও অবৈধ উপায়ে মাটি কাটার ফলে একদিকে যেমন নষ্ট হচ্ছে উর্বর কৃষিজমি, অন্যদিকে ভেঙে পড়ছে গ্রামীণ রাস্তাঘাট। হুমকির মুখে পড়েছে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য। শুয়ারুলের সরকারি খাল থেকে এভাবেই মাটি উত্তোলন করায় বর্ষা মৌসুমে ভাঙন ও জলাবদ্ধতার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে ‘ব্যবস্থাপনার’ মাধ্যমে পরিচালনার!

এলাকায় গুঞ্জন রয়েছে, একটি চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই অবৈধ মাটি কাটার ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমনকি কয়েকজন সংবাদকর্মী ও স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে এই অপকর্ম চালিয়ে যাওয়া হচ্ছে বলেও লোকমুখে নানা অভিযোগ শোনা যাচ্ছে।

তবে এ বিষয়ে সাচার ইউনিয়ন ভূমি কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অবৈধ ড্রেজার বা অবৈধভাবে মাটি কাটার বিষয়টি সম্পূর্ণ সহকারী কমিশনার (ভূমি) স্যারের এখতিয়ার। কেউ সুনির্দিষ্ট অভিযোগ দিলে এসিল্যান্ড মহোদয় ব্যবস্থা নেবেন, এ ক্ষেত্রে স্থানীয় ভূমি অফিসের সরাসরি কিছু করার নেই বলে দাবি করেন তিনি।

এলাকাবাসীর দাবি

অবৈধ মাটি কাটার এই রমরমা বাণিজ্য বন্ধে অবিলম্বে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত অভিযান চালিয়ে এসব অবৈধ ড্রেজার জব্দ করা না হলে এলাকার পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা