মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
চাঁদপুরের কচুয়ায় অবৈধ ড্রেজারে মাটি কাটার মহোৎসব: প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে এলাকাবসীর ক্ষোভ। প্রশাসনে আকস্মিক বড় ধাক্কা: একসাথে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৩২ কর্মকর্তাকে। রসিদ ছাড়া লাগেজ র‍্যাপিংয়ের সেবা প্রদান: ২০ হাজার টাকা জরিমানা ও চাকরিচ্যুত করার নির্দেশ। দেশের বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি শনাক্ত: এসডো’র গবেষণা। হাজীগঞ্জ বাজারে পুলিশের উচ্ছেদ অভিযান: সাধুবাদ পেলেও যানজটের মূল কারণ নিয়ে প্রশ্ন নাগরিকদের। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ: শীর্ষ ব্যক্তিবর্গের ফুলেল শুভেচ্ছা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: বিস্তারিত প্রতিবেদন। চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোমিনুল হকের নিরপেক্ষ অবস্থান ঘোষণায় হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান খাঁন বাচ্চুর ধন্যবাদ ও অভিনন্দন। যুগান্তকারী পরিবর্তনের রূপকার: চিরবিদায় নিলেন কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশ: তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা।

দেশের বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি শনাক্ত: এসডো’র গবেষণা।

অনলাইন ডেস্ক / ২৩ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে মানবদেহের জন্য ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। সম্প্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরিতে যৌথভাবে পরিচালিত এক গবেষণায় এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

গবেষণার মূল ফলাফল:

 নমুনা পরীক্ষা: দেশের বাজারে প্রচলিত বিভিন্ন ব্র‍্যান্ডের মোট ৩৪টি টুথপেস্টের ওপর এই পরীক্ষা চালানো হয়।

 ক্ষতিকর উপাদান: এর মধ্যে ২৬টি টুথপেস্টে (প্রায় ৭৬ শতাংশ) মানবদেহের জন্য ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।

 পরিমাণ: প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক মিলেছে।

 সর্বাধিক উপস্থিতি: পরীক্ষা করা টুথপেস্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্লাস্টিকের কণা পাওয়া গেছে ‘মেডি প্লাস জেল’ (Medi Plus Gel) টুথপেস্টে।

উৎপত্তিস্থল ভিত্তিক পরিসংখ্যান:

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষা করা টুথপেস্টগুলোর মধ্যে:

 বাংলাদেশ: উৎপাদিত ২৫টির মধ্যে ২২টিতে।

 ভারত: উৎপাদিত ৫টির মধ্যে ১টিতে।

 থাইল্যান্ড: উৎপাদিত ২টির মধ্যে ১টিতে।

 ভিয়েতনাম: উৎপাদিত ২ ব্র্যান্ডের দুটিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।

মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি এমন ৮টি নিরাপদ টুথপেস্ট:

 

 

  • ১. জেনফ্রেশ (Genfresh Toothpaste):সম্পূর্ণ দেশীয় ব্র্যান্ড, যাতে কোনো প্লাস্টিক কণা মেলেনি।
  • ২. প্যারাসুট জাস্ট ফর বেবি – ম্যাঙ্গো (Parachute Just for Baby Mango): শিশুদের সুরক্ষায় দেশীয় তৈরি নিরাপদ টুথপেস্ট।
  • ৩. ক্লোজ-আপ রেড-হট জিংক ফ্রেশ টেকনোলজি (Close-Up Red Hot Zinc Fresh Technology): দেশে তৈরি এই বিশেষ ভার্সনে প্লাস্টিক কণা অনুপস্থিত।
  • ৪. প্যারোডনট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার (Parodontax Expert Gum Care): ভারতে উৎপাদিত মাড়ির সুরক্ষায় কার্যকর নিরাপদ টুথপেস্ট।
  • ৫. সেনসোডাইন ফ্রেশ জেল (Sensodyne Fresh Gel): স্পর্শকাতর দাঁতের জন্য ভারতে তৈরি এই জেলি ভার্সনটি প্লাস্টিক মুক্ত।
  • ৬. কোলগেট ম্যাক্সফ্রেশ (Colgate MaxFresh): ফ্রেশনেসের জন্য ভারতে উৎপাদিত নিরাপদ কোলগেট ভ্যারিয়েন্ট।
  • ৭. কোলগেট অ্যাক্টিভ সল্ট (Colgate Active Salt): অর্গানিক লবণের উপাদান সমৃদ্ধ ভারতের আরেকটি নিরাপদ টুথপেস্ট।
  • ৮. কোডোমো – অরেঞ্জ (Kudumu Orange): থাইল্যান্ড থেকে আমদানিকৃত শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ টুথপেস্ট।

শিশুদের টুথপেস্টে ঝুঁকি:

গবেষকদের মতে, সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো—শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতেই ক্ষতিকর প্লাস্টিকের কণা শনাক্ত হয়েছে, যা শিশু স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা