শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ৪ অক্টোবর রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আসামি প্রত্যর্পণের যে প্রক্রিয়া চলমান রয়েছে, তা যেন দ্রুত সম্পন্ন হয় সেদিকে ভারত সরকার নজর দেবে বলে বাংলাদেশ আশাবাদী। শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত আনা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে জানান, চুক্তি অনুযায়ী আসামিদের দেশে ফিরিয়ে আনা অবশ্যই সম্ভব।
এ সময় দেশের চলমান পরিস্থিতি ও প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ব্যস্ততা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, গত ছয় মাসে প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন। এর মধ্যে চীন ও মালয়েশিয়া সফরের পাশাপাশি জাতিসংঘ সফরও তিনি বেশ সংক্ষিপ্ত ও প্রয়োজনীয়ভাবে সম্পন্ন করেছেন।