ভারতের নয়াদিল্লিতে বিরোধী দলের চলমান আন্দোলন দেশটির সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। এই ইস্যুতে বাংলাদেশ সরকার কোনো ধরনের মন্তব্য করতে রাজি নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় ভারতে চলমান পরিস্থিতির পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টার বিষয়ে সরকারের মূল্যায়ন জানতে চাওয়া হয়েছিল। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, এই বিষয়ে বাংলাদেশের আপাতত কোনো মূল্যায়ন নেই।