পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, দেশের একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করে দেওয়ার পরিকল্পিত চেষ্টা চলছে। বুধবার, ১৪ অক্টোবর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সম্প্রতি ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা আশুতোষ ও সৌরভকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই প্রতিক্রিয়া জানান। যে সরকার ভুলে যায় গণতন্ত্র মানে জনগণের, জনগণের দ্বারা আর জনগণের জন্য শাসন, সেই সরকারের পতন আসন্ন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি এবং তাদের পূর্ববর্তী প্রজন্মের মানুষেরা গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য দীর্ঘ ও কঠিন সংগ্রাম করেছেন। সিজেপির দুই নেতার গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে গণতন্ত্রের ওপর ক্রমাগত আঘাত করা হচ্ছে। তার দাবি অনুযায়ী, বর্তমানে কেবল বাংলাতেই প্রায় ১৪ হাজার মানুষ পুলিশি ও রাজনৈতিক দমন-পীড়নের শিকার হয়ে মানবেতর পরিস্থিতি পার করছেন। মমতা বলেন, আমরা আর আমাদের আগের অনেক প্রজন্ম গণতান্ত্রিক অধিকারের জন্য কঠিন লড়াই করেছি। আমাদের গণতন্ত্রকে বাঁচাতে একসঙ্গে লড়াই করার শপথ নেওয়ার সময় এটা। সাংবিধানিক অধিকারের কাছে আমরা কখনোই মাথা নত করব না। চলো, সবাই মিলে আমাদের মা ভারতকে রক্ষা করি।
তরুণ প্রজন্মের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি সর্বদা তাদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। লাখ লাখ তরুণ-তরুণীকে আশ্বস্ত করে তিনি বলেন, ভয় পাওয়ার কিছু নেই, তাদের দিদি সব সময় তাদের সাহসের সঙ্গী হয়ে পাশে দাঁড়িয়ে থাকবেন।