সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ চিঠিতে যা আছে। টোকিওতে ২৭ অক্টোবর তারেক-তাকাইচি দ্বিপাক্ষিক বৈঠক। কীভাবে ঘুরে দাঁড়াতে হয় তা আমাদের জানা আছে: সিমন্স।
এই হারের পর টুর্নামেন্টের ফাইনালে খেলার পথটি টাইগারদের জন্য বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। পটুয়াখালী সংবাদদাতা সোহরাব হোসেন মারা গেছেন। কম্বোডিয়ায় স্ক্যাম সেন্টারে দুর্ভোগ ও আটক থাকার পর দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি।
আগামী বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামবে বাংলাদেশ। তবে শুধু জয় পেলেই হবে না, ফাইনালে জায়গা নিশ্চিত করতে নেট রান রেটের মারপ্যাঁচে নির্দিষ্ট গাণিতিক লক্ষ্য অর্জন করতে হবে দলকে। লিটনের কোমরের চোট নিয়ে মিলল আশার খবর। সেক্ষেত্রে পুরো টুর্নামেন্টে সামগ্রিক রান তোলার গতিতে জিম্বাবুয়েকে পেছনে ফেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ যদি আগে ব্যাট করে, তবে সমীকরণটি এমন হবে
বাংলাদেশ যদি রান তাড়ায় বা পরে ব্যাট করে, তবে জয়ের জন্য নির্দিষ্ট লক্ষ্য ও সময়ের হিসাব নিচের মতো
বর্তমানে নেট রান রেটে +৩.১৬০ পয়েন্ট নিয়ে তালিকার বেশ ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। বড় ধরনের কোনো বিপর্যয়, যেমন ১২৯ বা তার চেয়ে বেশি রানের ব্যবধানে হার কিংবা ১৬.৫ ওভারের মধ্যে অলআউট হয়ে ম্যাচ না হারলে আফগানিস্তানের ফাইনাল খেলা প্রায় নিশ্চিত। তবে এমন বড় অঘটনে আফগানদের নেট রান রেট ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ফাইনালে জায়গা করে নিতে পারে।
অন্যদিকে, যদি আফগানিস্তান জয়ী হয় কিংবা বাংলাদেশ জিতলেও প্রয়োজনীয় গাণিতিক সমীকরণ মেলাতে ব্যর্থ হয়, তবে আফগানদের সঙ্গী হিসেবে ফাইনাল খেলবে জিম্বাবুয়ে। বাংলাদেশ ম্যাচটি হেরে গেলেও জিম্বাবুয়েই ফাইনালে উঠে যাবে। সব মিলিয়ে বুধবারের ম্যাচটি বাংলাদেশ দলের জন্য একটি অগ্নিপরীক্ষা হতে যাচ্ছে।