মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
চাঁদপুরের কচুয়ায় অবৈধ ড্রেজারে মাটি কাটার মহোৎসব: প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে এলাকাবসীর ক্ষোভ। প্রশাসনে আকস্মিক বড় ধাক্কা: একসাথে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৩২ কর্মকর্তাকে। রসিদ ছাড়া লাগেজ র‍্যাপিংয়ের সেবা প্রদান: ২০ হাজার টাকা জরিমানা ও চাকরিচ্যুত করার নির্দেশ। দেশের বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি শনাক্ত: এসডো’র গবেষণা। হাজীগঞ্জ বাজারে পুলিশের উচ্ছেদ অভিযান: সাধুবাদ পেলেও যানজটের মূল কারণ নিয়ে প্রশ্ন নাগরিকদের। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ: শীর্ষ ব্যক্তিবর্গের ফুলেল শুভেচ্ছা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: বিস্তারিত প্রতিবেদন। চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোমিনুল হকের নিরপেক্ষ অবস্থান ঘোষণায় হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান খাঁন বাচ্চুর ধন্যবাদ ও অভিনন্দন। যুগান্তকারী পরিবর্তনের রূপকার: চিরবিদায় নিলেন কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশ: তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা।

উত্তরায় রহস্যজনকভাবে বাড়ছে চিনা নাগরিকদের আনাগোনা, এলাকাবাসীর মনে বাড়ছে অস্বস্তি।

Reporter Name / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
Screenshot

ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টরের টেকপাড়া এলাকায় হঠাৎ করেই চিনা নাগরিকদের আনাগোনা এবং কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে দানা বেঁধেছে রহস্য ও অস্বস্তি। এলাকাটিতে প্রতিনিয়ত দল বেঁধে চিনা নাগরিকদের মোবাইল ফোন হাতে বিভিন্ন অলিগলি এবং আবাসিক এলাকার ভেতরে ঢুকে ভিডিও করতে দেখা যাচ্ছে। প্রথম দর্শনে তাদের কোনো বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধি মনে হতে পারে, কিন্তু এলাকা ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে উঠে এসেছে অন্য এক চিত্র।

ভাষা বিভ্রাটের কারণে স্থানীয়রা সরাসরি কথা বলতে না পারলেও, মোবাইল ট্রান্সলেটর অ্যাপের মাধ্যমে তাদের উদ্দেশ্য জানার চেষ্টা করেছেন। তাদের দাবি, এখান থেকে ধারণ করা ভিডিওগুলো কোথাও আপলোড করা হয় না। তবে এলাকা জুড়ে এই বিপুল সংখ্যক চিনা নাগরিকের উপস্থিতি এবং এমন আচরণের কারণ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কোনো বিষয়ে প্রশ্ন করলে বা আপত্তি জানালে একাধিক চিনা নাগরিক একসঙ্গে হাজির হন, যা এলাকাবাসীর জন্য অস্বস্তিকর।

স্থানীয়দের একজন জানান, কিছুদিন আগে যেখানে চিনা নাগরিকের সংখ্যা ছিল নগণ্য, সেখানে এখন কয়েক হাজার চিনা নাগরিকের বসবাস। তাদের অনেকে পুরো ভবন ভাড়া নিয়ে থাকছেন এবং প্রতিনিয়ত ভিডিও ধারণ করছেন। এই পরিস্থিতিতে স্থানীয়রা প্রশাসনিক নজরদারি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এই বিষয়টির স্পষ্ট ব্যাখ্যা দাবি করছেন।

সূত্র :বাংলাদেশ প্রতিদিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা