সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ধরে রেখেছে আমিরাত? ঢাকার যানজট ও হকার সমস্যা নিরসনই বড় চ্যালেঞ্জ: ডিএসসিসি প্রশাসক বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন ঢাকার দুই সিটিতে নাসির ও আসিফকে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির ভারত নিয়ে সবসময় চিন্তার দরকার নেই, নিজেদের কথাও ভাবতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে সাংবাদিকের মৃত্যু প্রেক্ষাপট: সায়মা ওয়াজেদের ডব্লিউএইচওর পদে নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনের জনগণের বিজয় সুনিশ্চিত, হুথিদের সমর্থনে বার্তা ইরানি নেতৃত্বের আবারও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করলো আদানির গোড্ডা কেন্দ্র

হাজীগঞ্জ বাজারে পুলিশের উচ্ছেদ অভিযান: সাধুবাদ পেলেও যানজটের মূল কারণ নিয়ে প্রশ্ন নাগরিকদের।

মো ইসহাক হোসাইন (সজীব) / ১৪৫ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারকে হকার ও যানজটমুক্ত করতে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নানের নেতৃত্বে প্রায় অর্ধশত পুলিশ সদস্যের একটি দল বাজারে এই বিশেষ অভিযান পরিচালনা করে। ফুটপাত দখলমুক্ত ও সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

তবে এই স্বস্তির মাঝেও বাজারের যানজট নিয়ে জনমনে প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, হকার উচ্ছেদ করা হলেও বাজারের মূল সড়কে দূরপাল্লার বাস ও পরিবহনের নৈরাজ্য যানজট পুরোপুরি দূর হতে দিচ্ছে না।

অভিযান চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবির দিকে ইঙ্গিত করে সচেতন নাগরিকরা জানান, অভিযানের সময় সড়কের একাংশ ফাঁকা থাকলেও মাঝপথে দাঁড়িয়ে থাকা ‘আইদি’ ও ‘বোগদাদ’ পরিবহনের মতো বাসগুলোর কারণে পেছনে দীর্ঘ যানজটের সৃষ্টি হতে দেখা গেছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনী সড়কে তৎপর থাকার পরও নির্দিষ্ট স্টপেজ বা স্থান ছাড়া এসব পরিবহনের যত্রতত্র যাত্রী ওঠানামা পুরোপুরি বন্ধ করা যায়নি।

হাজীগঞ্জ বাজারের স্থায়ী ও দীর্ঘমেয়াদি যানজট নিরসনে পুলিশ প্রশাসনের এই সাময়িক অভিযানের পাশাপাশি সুনির্দিষ্ট কিছু দাবি তুলেছেন স্থানীয়রা:

 নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামা: বাজারের ভেতরে বোগদাদ ও আইদি পরিবহনসহ সব দূরপাল্লার বাসের যত্রতত্র যাত্রী ওঠানামা কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে।

 নির্দিষ্ট স্টপেজ নির্ধারণ: বাসগুলোর জন্য বাজারের নির্দিষ্ট স্থান বা বাইপাস পয়েন্ট নির্ধারণ করে দেওয়া এবং তার বাইরে গাড়ি থামালে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

 অভিযানের ধারাবাহিকতা: এই উচ্ছেদ অভিযান যেন কেবল প্রতীকী বা কয়েক ঘণ্টার জন্য সীমাবদ্ধ না থাকে, বরং নিয়মিত তদারকির মাধ্যমে বাজারকে স্থায়ীভাবে যানজটমুক্ত রাখতে হবে।

জনসাধারণের দুর্ভোগ লাঘবে বিষয়টি অতীব গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) হাজীগঞ্জ, জেলা প্রশাসন চাঁদপুর এবং স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হকের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা