আজ ২৬ আগস্ট ২০২৬, বুধবার, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড হাজীগঞ্জ সদর অফিসের উদ্যোগে পাটওয়ারী ভবনস্থ (৩য় তলা) পূর্ব বাজার কার্যালয়ে এক জমকালো চেক হস্তান্তর ও কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
হাজীগঞ্জ সার্ভিস সেন্টারের ইভিপি এন্ড ইনচার্জ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন হাজীগঞ্জ সার্ভিস সেন্টারের বিএম হাফেজ মো. আলাউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ডিভিশনের এসইভিপি এন্ড ইনচার্জ মো. জাকির হোসেন গাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টার ও সাংবাদিক মো. ইসহাক হোসাইন (সজীব)। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন স্তরের এসভিপি, ভিপি বৃন্দসহ আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং প্রতিষ্ঠানের উদীয়মান কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মৃত গ্রাহকদের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর। এ সময় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য বক্তারা কোম্পানির বিভিন্ন কল্যাণমুখী দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পরে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দুজন মৃত গ্রাহকের মনোনীত ওয়ারিশদের মাঝে চেক হস্তান্তর করা হয়।
যাঁরা চেক গ্রহণ করেন:
১. মো. মিলন — ১২,৭৬,৫০০ টাকা
২. জান্নাতুন ফেরদৌস — ১,৩৪,১৮৩ টাকা
বক্তারা বলেন, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সবসময় গ্রাহকের বিপদে আস্থার প্রতীক হয়ে পাশে থাকে। মৃত গ্রাহকদের পরিবারের হাতে সময়মতো এই বীমার টাকা তুলে দিতে পেরে প্রতিষ্ঠানটি নিজেদের সামাজিক দায়বদ্ধতার আরেকটি মাইলফলক স্পর্শ করল। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং বীমা খাতকে আরও গণমুখী করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।