إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে আমি গভীর শোক প্রকাশ করছি আমাদের প্রিয়জন, চিকিৎসক ও শিক্ষক আহসান-এর অকাল প্রয়াণে। তিনি ছিলেন চাঁদপুর জেলা, হাজীগঞ্জ উপজেলা, বেলঘর ২ নং ওয়ার্ড প্রধানীয়া বাড়ির বাসিন্দা এবং একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক, শিক্ষক এবং সর্বোপরি অত্যন্ত ভালো, সৎ ও মানবিক গুণসম্পন্ন একজন মানুষ। তাঁর সুন্দর ব্যবহার, আন্তরিকতা ও মানুষের প্রতি ভালোবাসা সবার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মহান আল্লাহ যেন তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন। আমি পরম করুণাময়ের দরবারে মোনাজাত করি, তিনি যেন আমাদের প্রিয় আহসান-এর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ আসনে ভূষিত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত দান করেন।
তুমি সর্বদা আমাদের স্মৃতিতে ও দোয়ায় বেঁচে থাকবে।
গভীর শোকে ও শ্রদ্ধার সাথে—
মোহাম্মদ ইসহাক হোসেন সজীব
প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক
satyeralo24.com
I AM A
JOURNALIST, MD: ISHAQ HOSSAIN (SAJEEB)
THE,FOUNDER, EDITOR,AND PUBLISHER OF SOTTYERALO24.COM