মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
চাঁদপুরের কচুয়ায় অবৈধ ড্রেজারে মাটি কাটার মহোৎসব: প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে এলাকাবসীর ক্ষোভ। প্রশাসনে আকস্মিক বড় ধাক্কা: একসাথে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৩২ কর্মকর্তাকে। রসিদ ছাড়া লাগেজ র‍্যাপিংয়ের সেবা প্রদান: ২০ হাজার টাকা জরিমানা ও চাকরিচ্যুত করার নির্দেশ। দেশের বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি শনাক্ত: এসডো’র গবেষণা। হাজীগঞ্জ বাজারে পুলিশের উচ্ছেদ অভিযান: সাধুবাদ পেলেও যানজটের মূল কারণ নিয়ে প্রশ্ন নাগরিকদের। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ: শীর্ষ ব্যক্তিবর্গের ফুলেল শুভেচ্ছা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: বিস্তারিত প্রতিবেদন। চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোমিনুল হকের নিরপেক্ষ অবস্থান ঘোষণায় হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান খাঁন বাচ্চুর ধন্যবাদ ও অভিনন্দন। যুগান্তকারী পরিবর্তনের রূপকার: চিরবিদায় নিলেন কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশ: তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা।

হাজীগঞ্জে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন: যুবদলের বর্ণিল আয়োজন।

Reporter Name / ১৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের টংগীরপার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণিল বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি হাসান কিবরিয়ার সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে এম এ রহিম পাটোয়ারী বলেন, “দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি চারা গাছ লাগানোর এক যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করেছেন। তাঁর এই কর্মসূচি সফল করার মাধ্যমেই আমরা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে পারব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”

মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, “আমরা একটি উন্নত ও অপরাধমুক্ত সমাজ গঠন করতে চাই। মাদক এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। তরুণ সমাজকে সৃজনশীল ও জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থেকে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ শরিফ আহমেদ। এছাড়াও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবলু চৌধুরী এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মজুমদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মানিক গাজী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সোহাগ; উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাব্বি, উপজেলা ছাত্রদলের সম্মানিত সদস্য তারেক বিন আহসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাখাওয়াত হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইউছুফ মাহমুদ,

ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো: ইসহাক হোসাইন (সজীব) ও নেতা নাহিদ পাটওয়ারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন।

পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণ ও রোপণকৃত গাছের পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা