রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীর দক্ষিণখানে ডেন্টাল টেকনোলজিস্ট সারা রোকসানা পিনুকে শ্বাসরোধে হত্যা: স্বর্ণ ও টাকা লুটের অভিযোগ। ৩২ বছর ধরে প্লেন ওড়ে না, সিগন্যাল থেকে প্রতি মাসে কোটি টাকার রাজস্ব আয় করা কুমিল্লা বিমানবন্দর কি সচল হবে? রাজবাড়ীতে নিষিদ্ধ আ.লীগের কার্যালয়ে রাতের আঁধারে ব্যানার টাঙানো, সকালে উধাও। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি: ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে ভাতার আবেদন গ্রহণ শুরু। এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার কর্মী। মির্জা আব্বাসের নতুন দায়িত্ব। রাজধানীতে ইমারত নির্মাণ আইন সংশোধন: নতুন দায়িত্বে ৩ মন্ত্রী। হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ: নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা। দেশে ঢুকলেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী। গণপূর্ত অধিদপ্তরে লটারির মাধ্যমে ৭৬৭ উপসহকারী প্রকৌশলী বদলি।

রাজবাড়ীতে নিষিদ্ধ আ.লীগের কার্যালয়ে রাতের আঁধারে ব্যানার টাঙানো, সকালে উধাও।

অনলাইন ডেস্ক / ১৮ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

আগস্টের প্রথম প্রহরে রাজবাড়ী জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে শোক ও শ্রদ্ধাঞ্জলির ব্যানার টাঙানো এবং কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা। তবে রাতের আঁধারে টাঙানো সেসব ব্যানার পরদিন সকাল ১০টার পর সরেজমিনে আর দেখা যায়নি। কে বা কারা ব্যানারগুলো খুলে ফেলেছে, তা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, জেলা আওয়ামী লীগের স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে (আগস্টের প্রথম প্রহরে) দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।

এ কর্মসূচিতে আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং কার্যালয়ের সামনে ১৫ আগস্টের শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তৎকালীন শহীদদের স্মরণে ব্যানার টাঙান। তবে শনিবার সকাল ১০টার পর জেলা কার্যালয়ে গিয়ে দেখা যায়, রাতে টাঙানো শোক ও শ্রদ্ধাঞ্জলির ব্যানারগুলো আর সেখানে নেই; কে বা কারা ব্যানারগুলো তুলে ফেলেছে।

কর্মসূচির বিষয়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু বলেন, “১৫ আগস্ট আমাদের জাতীয় জীবনের এক গভীর শোক ও বেদনার দিন। আগস্টের প্রথম প্রহর থেকেই আমরা ভাবগাম্ভীর্যের সঙ্গে দলীয় কর্মসূচির সূচনা করেছিলাম। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।”

তিনি আরও বলেন, “বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। শোককে শক্তিতে রূপান্তর করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”

উল্লেখ্য, আগস্ট মাসকে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোকাবহ মাস হিসেবে পালন করে আসছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। দিনটি স্মরণে প্রতি বছর আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা