শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য সমাজবিরোধী ও ক্ষতিকর: ইসলামী আন্দোলন যাত্রাবাড়ীতে কিশোর মৃত্যু: এসআরবির বক্তব্য প্রত্যাখ্যান পরিবারের বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মনোহরদীতে মাছের পোনা অবমুক্ত করলেন এ্যাব মহাসচিব প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি: তদন্ত কমিটি গঠন বাংলাদেশি কর্মী নিয়োগের সংখ্যা নিয়ে ছড়ানো তথ্য ভিত্তিহীন বলছে জাপান সংসার চালাতে ফেরি করে চা বিক্রি করছেন মসজিদের ইমাম তাহসিফ সাউরীর নিখোঁজের ঘটনায় পিবিআইয়ের অভিযানে মোটরসাইকেল উদ্ধার তাহসিফের মৃত্যু: বন্ধু দ্বীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ পিবিআইয়ের

রাষ্ট্রপতির শপথের পর নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ, দফতর বণ্টন ও এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন।

অনলাইন ডেস্ক রিপোর্ট । / ১৫০ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের দিনেই নতুন করে শপথ নিয়েছেন চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এই মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। একই সঙ্গে মন্ত্রিসভার আরও একজন মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, নতুন শপথ নেওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মাঝে যে দফতরগুলো বণ্টন করা হয়েছে তা নিচে তুলে ধরা হলো:

 আবদুল মঈন খান: রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি।

 রশিদুজ্জামান মিল্লাত: প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। ইতিপূর্বে তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

 আফরোজা খানম রিতা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

 সাচিং প্রু জেরী: বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিএনপি সরকার গঠনের পর প্রথমে দীপেন দেওয়ান এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও তিন মাস পর তিনি পদত্যাগ করেন।

 আন্দালিভ রহমান পার্থ: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান নতুন মন্ত্রী হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

 জহির উদ্দিন স্বপন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তাকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।

 মোহাম্মদ শামীম কায়সার লিংকন: নতুন প্রতিমন্ত্রী হিসেবে তিনি ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

 হুমায়ুন কবির: টেকনোক্রেট কোটায় নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয়ে আগে থেকেই প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শামা ওবায়েদ ইসলামও বহাল রয়েছেন। ফলে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন এবং পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে রয়েছেন খলিলুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা