যশোরের শার্শা উপজেলার কন্যাদাহো গ্রামে বাঁওড়ের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রতিপক্ষের শটগানের গুলিতে পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এই সংঘাতের সূত্রপাত হয়। বাড়তি খরচ-মন্দা বাজারের চাপে পোলট্রি খামারিরা। হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১০৮৪। যশোরে বাঁওড় দখল নিয়ে বিরোধ, শটগানের গুলিতে আহত ৫। দুই মাসে বেনাপোল দিয়ে সাড়ে ৩ লাখ কেজি ভারতীয় ইলিশ আমদানি।
আহতরা হলেন—শাহ আলম (৩৮), আবদুল্লাহ (৩২), মিঠু (৩০), শাকিল (১৫) ও আকাশ (২০)। তারা সবাই কন্যাদাহো গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই বাঁওড়ের নিয়ন্ত্রণ নিয়ে গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় এক হামলাকারী শটগান দিয়ে গুলি চালালে ওই পাঁচজন গুরুতর আহত হন। গুলির আওয়াজ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। ফিফা আসিয়ান কাপ / ছন্নছাড়া পারফরম্যান্সে মালয়েশিয়ার কাছে হেরে শুরু বাংলাদেশের। মাহফুজ আনামের কলাম / গণমাধ্যমকে সীমাবদ্ধ করবে খসড়া সাইবার আইন।
আহতদের প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ১০টা ৪০ মিনিটের দিকে তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের সার্জারি বিভাগের ইন্টার্ন চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, আহতরা শটগানের ছররা গুলিতে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
ঘটনার বিষয়ে শার্শা থানার ওসি শামিনুল হক জানান, এলাকাটিতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যশোরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাসায় ঢুকে নারীর ওপর হামলার অভিযোগ।