বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক জাপানের জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেকের গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের যৌথ ঘোষণা সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে গোলাগুলি, জিম্মি ৫ জেলে উদ্ধার বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর রিজভীর: আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা

বাংলাদেশে ফ্যাসিবাদী অপশক্তির আর কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৫৪ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদী অপশক্তিকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠে ঢাকা-৬ আসন আয়োজিত এক সমাবেশে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৭ বছরে যারা বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে, তাদের প্রতিটি কর্মকাণ্ডের জন্য বিচারের আওতায় নিয়ে আসা হবে।

সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যে গুঞ্জন ছড়ানো হচ্ছে, তা আসলে পতিত ফ্যাসিবাদের দোসরদের অপপ্রচারের অংশ। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামি এবং তার সহযোগীদের দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। যেসব দেশে তারা বর্তমানে অবস্থান করছে, সেই দেশগুলোর প্রতি তাদের আইনগতভাবে হস্তান্তর করার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার কথাও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা