বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক জাপানের জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেকের গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের যৌথ ঘোষণা সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে গোলাগুলি, জিম্মি ৫ জেলে উদ্ধার বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর রিজভীর: আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা সাগর-রুনি হত্যায় জিয়াউল ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার আভাস, মিলল বাড়তি সময়

প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

Reporter Name / ৪৪ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনার দুই দিন পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষর করা এক দাপ্তরিক আদেশে তাকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশে এর কারণ হিসেবে কেবল ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হলেও সুনির্দিষ্ট কোনো ব্যাখা দেওয়া হয়নি।

এ বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানিয়েছেন, ওসিকে প্রত্যাহার করা হয়েছে এবং শনিবার রাতেই তিনি দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করেছেন। উল্লেখ্য, ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে অবস্থিত শাহ আলী থানা।

এদিকে হামলা চলাকালে পুলিশের উপস্থিতি এবং নিষ্ক্রিয়তা নিয়ে যে অভিযোগ উঠেছে, সে সম্পর্কে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, খবর পাওয়ার পর পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছেছিল কি না এবং এই ঘটনায় পুলিশের কারও কোনো গাফিলতি বা অবহেলা ছিল কি না, তা নিয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা