বিশ্বের শীর্ষ ধনী ও উদ্যোক্তা ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদে যোগ হয়েছে বিশাল অংকের অর্থ। শেয়ারবাজারে তার নেতৃত্বাধীন দুই প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সের শেয়ারের অস্বাভাবিক ঊর্ধ্বগতির সুবাদে একদিনেই তিনি ৬১ বিলিয়ন ডলারের মালিক হয়েছেন। ফোর্বসের তথ্যমতে, ৩ অক্টোবর শুক্রবার একদিনের ব্যবধানে তার নিট সম্পদের এই অবিশ্বাস্য প্রবৃদ্ধি ঘটেছে। ফোর্বস জানায়, ৩ অক্টোবর (শুক্রবার) এক দিনেই তার নিট সম্পদ ৬১ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।
এই আর্থিক অগ্রগতির ফলে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ এখন ৯৭৯.৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ফলে তিনি ইতিহাসের প্রথম ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারের মাইলফলক ছোঁয়ার একেবারে সন্নিকটে পৌঁছে গেছেন।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, মহাকাশ গবেষণাকারী প্রতিষ্ঠান স্পেসএক্স এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার ইতিবাচক পারফরম্যান্সই মাস্কের সম্পদকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই অর্জনের ফলে বৈশ্বিক ধনকুবেরদের তালিকায় ইলন মাস্ক তার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে আরও এগিয়ে গেলেন। সূত্র: ফোর্বস।